ঘোড়া কেনার চিন্তায় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী

ঘোড়া কেনার চিন্তায় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী

বিশ্বজুড়ে জ্বালানি তেলের অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী এক ভাবনার কথা জানিয়েছেন ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ঘোড়া কেনার পরিকল্পনা করছেন।

নিজের পোস্টে মৃত্যুঞ্জয় লেখেন, ‘চিন্তা করছি একটা ঘোড়া কিনে রাখব।যেভাবে যুদ্ধ আর তেল সংকট, তাতে মনে হচ্ছে বেশিদিন বাকি নেই ঘোড়ার যুগে ফিরে যেতে। ফোন, ইন্টারনেট, ইলেকট্রনিকবিহীন জীবন আর টকবক টকবক করে ঘোড়ার দৌড়- আহহ!’

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে রসিকতা হিসেবে নিলেও, কেউ কেউ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটিকে ভিন্নভাবে দেখছেন।

পোস্টে মৃত্যুঞ্জয় একটি ধর্মীয় উদ্ধৃতিও উল্লেখ করেন।তিনি লেখেন, ‘মহানবী মুহাম্মদ (সা.) বলেছেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ (خير) নিহিত রয়েছে।

-সহীহ বুখারী, হাদিস নম্বর ২৮৫২।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS