দৌলতদিয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

দৌলতদিয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অনেকে নিখোঁজ হন।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। 

এ ঘটনায় গভীর শোক জানিয়ে এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিমন্ত্রী উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া সংশ্লিষ্ট সকল সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS