চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হবে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।