শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। অপসারণ করা চার কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ।

আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS