শখ-নিলয়ের ‘কিডন্যাপ’,  নয় বছর পর আসছে প্রচারে

শখ-নিলয়ের ‘কিডন্যাপ’,  নয় বছর পর আসছে প্রচারে

এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি। নয় বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক।

জানা গেছে, নাটকের নাম ‘কিডন্যাপ’।এটি শুক্রবার (২৭ মার্চ) রাত আটটায় এনটিভিতে প্রচার হবে।

এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেন বলে জানান নির্মাতা।

পরিচালক শিমুল সরকার বলেন, শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি।কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তার মধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল।

তিনি আরো বলেন, অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS