একাত্তরের গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি

একাত্তরের গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে নিরস্ত্র বাঙালির উপরে চালানো গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে বলে দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে তোপখানা রোডস্থ শহিদ রাশেদ আহমেদ খান মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসাইন, এড. জোবায়দা পারভীন, জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, সাদাকাত হোসেন খান বাবুল, মুর্শিদা আখতার নাহার, নারী নেত্রী শিউলী সিকদার, ছাত্র নেতা ইমরান নুর নীরব প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে দিবসটি ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনের সর্বসম্মতিক্রমে দিবসটি জাতীয়ভাবে পালনের গৃহীত হয়।একাত্তরের গণহত্যা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের একাত্তরের গণহত্যার বিচারের দাবি সম্বলিত একটি বিল উত্থাপিত হয়েছে। এ দিয়ে প্রমাণিত হয়েছে যে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা সংঘটিত হয়েছে। এর মধ্যে দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS