News Headline :
রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ চেন্নাইয়ে অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টের পর দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি স্বামীর ‘ব্রেন টিউমার’, কাজ নিয়েও টানাপোড়েনে অভিনেত্রী! রাফীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা মির্জা কোহলির রেকর্ড ভেঙে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ফারহান জাইমা রহমানের ‘চেলসিতে’ সুযোগ পাওয়ার মন্তব্য নিয়ে আমিনুল হকের ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ঈদ শেষে ঢাকার কাঁচাবাজারে ধীরগতি, কম সরবরাহে বাড়তি দামে পণ্য পঞ্চগড়ে ঈদগাহে চাঁদাবাজি করা বিটুলকে ‘যুবলীগ নেতা’ বলছে যুবদল ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
কোহলির রেকর্ড ভেঙে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ফারহান

কোহলির রেকর্ড ভেঙে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ফারহান

শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ব্যাট হাতে তাণ্ডব চালানোর পুরস্কার পেলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। 

ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে তাকে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে ভূমিকা রেখে নারী বিভাগে মাসসেরা হয়েছেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি।

২৯ বছর বয়সী ফারহান এবারের বিশ্বকাপে ছিলেন ফর্মের তুঙ্গে।টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে করেছেন ৩৮৩ রান। এর মাধ্যমেই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বিরাট কোহলির গড়া সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ডটি নিজের করে নেন। তার ১৬০.২৫ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। উল্লেখ্য, তিনিই প্রথম ব্যাটার যিনি কুড়ি ওভারের বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি (নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে) করার কীর্তি গড়লেন।

পুরস্কার পাওয়ার পর ফারহান বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমার সতীর্থদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।’ যদিও পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হয়নি, তবে ফারহান আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে ভারতের নারী দলের পেসার অরুন্ধতী রেড্ডি ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ে প্রধান ভূমিকা পালন করেন।

তিন ম্যাচের সিরিজে মাত্র ১০.৮৭ গড়ে তিনি শিকার করেন ৮টি উইকেট। সিডনিতে প্রথম ম্যাচে ৪/২২ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

অরুন্ধতী জানান, ‘অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো কখনোই সহজ নয়। এই জয় আমাদের আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য অনেক আত্মবিশ্বাস যোগাবে।’ 

২০১৬ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS