News Headline :
নরওয়েতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক বাড়ি ৬ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স রপ্তানি বহুমুখীকরণে হালাল পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: হাসান আরিফ সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা: ডা. ইরান সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল বরিশালকে বঞ্চিত করে সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির ধর্মীয় চরমপন্থা রুখতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার অপরিহার্য ১৮ জুলাই: শহীদের রক্তের ওপর কোনো সংলাপ নয়
ঈদে ‘তারায় তারায়’ পূর্ণিমা

ঈদে ‘তারায় তারায়’ পূর্ণিমা

ঈদে সাত দিনব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে প্রতিদিন রাত দশটায় নাগরিক টিভির পর্দায় এই অনুষ্ঠান প্রচার হবে।

ঈদের দ্বিতীয় দিনে ‘তারায় তারায়’ আয়োজনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তিনি গত ১৬ মার্চ বিকেলে ‘নাগরিক’ টিভির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি বিশেষ এই আয়োজন দর্শকের ভালো লাগবে।’ 

কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদের ‘আহারে জীবন’। 

এদিকে বর্তমানে পূর্ণিমার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘গাঙচিল’র কাজ শেষ হয়েছে। এ ছাড়া ‘জ্যাম’ সিনেমার শুটিং শেষ হয়নি এখনও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS