ঈদি পেয়ে খুশি পূর্ণিমা, ছোট বেলার স্মৃতি কেমন ছিল?

ঈদি পেয়ে খুশি পূর্ণিমা, ছোট বেলার স্মৃতি কেমন ছিল?

ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অনুষঙ্গ সালামি বা ঈদি। বাবা-মা, বড় ভাই-বোনসহ নিকটাত্মীয়দের কাছ থেকে পাওয়া সালামি কেবল কিছু নগদ অর্থ নয়, বরং এর সাথে মিশে থাকে আশীর্বাদ, ভালোবাসা। ঈদ সালামিতে নতুন নোটের কদরই বেশি, যা উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়।

সেই আনন্দই সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা।ফেসবুকে দুই পোজে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, ৫০০ টাকার নতুন দুটি নোট হাতে নায়িকা।

এই বয়সে সালামি পেয়ে তার যে উল্লাসের শেষ নেই সেটা বুঝা গেল তার ক্যাপশনে। তিনটি লাভ রিয়াকশনের চিহ্ন দিয়ে তিনি লেখেন, ঈদি পেয়েছি আলহামদুলিল্লাহ।

এদিকে, ছোট বেলার ঈদ বেশি মজার ছিল বলেই সম্প্রতি জানিয়েছিলেন পূর্ণিমা। তার কথায়, সবসময় ঈদে অন্যদের থেকে নিজেকে আলাদা রাখতে চেষ্টা করতাম। আমার মা বিশেষ করে আমাদের দুই বোনের জন্য স্পেশাল ডিজাইন করে ঈদের জামা বানাতেন। 

তিনি আরও বলেন, এরপর সেগুলো লুকিয়ে রাখতাম।

যাতে কেউ ঈদের জামা দেখতে না পায়। কেউ যাতে না বুঝতে পারে কী রঙ বা কোন ধরনের পোশাক। এসব নিয়ে সে সময় বান্ধবীদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করতাম। ঈদের দিন সে জামা পরে সবাইকে চমকে দিতাম। এসব ছিল ঈদের আনন্দ।

অন্যদিকে, এবারের ঈদে সাত দিনব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। আজ ঈদের দিন থেকে প্রতিদিন রাত দশটায় নাগরিক টিভির পর্দায় এই অনুষ্ঠান প্রচার হবে। ঈদের দ্বিতীয় দিনে এই আয়োজনে দেখা যাবে পূর্ণিমাকে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS