News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক

ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় মাঝ আকাশ থেকে তার বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে হাজারো সাধারণ যাত্রীর সঙ্গে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন এই উইকেটকিপার ব্যাটার। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মুশফিক নিজেই এই সংকটের কথা ভক্তদের জানিয়েছেন।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ সম্পন্ন করেছি। আজ এমিরেটসের ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল।সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার জেদ্দায় ফিরে আসে।”

সবকিছু স্বাভাবিক থাকলে দুবাই হয়ে আজই মুশফিকের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ফ্লাইটের রুট পরিবর্তন ও বাতিল করেছে।

মুশফিক জানিয়েছেন, তিনি এখন হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কবে বা কীভাবে ঢাকায় ফিরতে পারবেন, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা ক্রিকেটার।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বেসামরিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে মুশফিকের মতো আরও অনেক আন্তর্জাতিক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS