News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
২০ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে রাজপথে নামবেন শ্রমিকরা: গার্মেন্ট ইউনিয়ন

২০ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে রাজপথে নামবেন শ্রমিকরা: গার্মেন্ট ইউনিয়ন

২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা। এমন হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ হুশিয়ারি দেন।

শ্রমিক নেতা কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন কে.এম. মিন্টু।

এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম.এম আকাশ, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখা, শ্রমিক নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, জালাল হাওলাদার, সাইফুল্লাহ আল মামুন, জাহানারা বেগম এবং তাজরিন ফ্যাশনের আহত শ্রমিক জরিনা বেগম।

অধ্যাপক ড. এম.এম আকাশ বলেন, শ্রমিকরা স্বাধীনতা বিরোধী দলকে ভোট না দিয়ে বিএনপিকে সমর্থন করেছে। তাই এখন সরকার ও প্রধানমন্ত্রীকে শ্রমিকদের ন্যায়সংগত দাবি পূরণের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। কৃষকদের ঋণ মওকুফের উদাহরণ দিয়ে তিনি বলেন, শ্রমিকরাও তাদের অধিকার পেতে আশায় বুক বেঁধেছেন।

শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, সরকারের এবং মালিকদের উচিত ঈদের আগে সব শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা। যদি মালিকরা তা না দেন, সরকারকে ব্যবস্থা নিতে হবে, যাতে শ্রমিকরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

সভাপতি কাজী রুহুল আমিন বলেন, আমরা উৎপাদন ও অর্থনীতি সচল রেখে জীবনমান উন্নত করতে চাই। কিন্তু বেতন-বোনাস না পেলে বাধ্য হয়ে রাজপথে নামব।

স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারি শ্রমিকদের দায়ে নয়, মালিকরা সময়মতো বেতন না দিলে সরকারের পদক্ষেপের প্রয়োজন।

সমাবেশ শেষে লাল পতাকার মিছিল জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS