চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের শেষ দিকে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও আসতে পারে।
দীর্ঘদিনের হাঁটুর সমস্যার অস্ত্রোপচারের পর তিনি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে খেলছেন। গুরুতর চোটের কারণে এক মৌসুমের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন।চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে।
নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি জানি না সামনে কী অপেক্ষা করছে। ডিসেম্বরেই অবসর নেওয়ার কথাও মাথায় আসতে পারে। আমি একদিন করে এগোচ্ছি।এই বছরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ—ক্লাবের জন্য, জাতীয় দলের জন্য এবং নিজের জন্যও।’
ফিটনেস নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চেয়েছি। তাই কিছু ম্যাচে খেলিনি। অনেকেই বাস্তবতা না বুঝে কথা বলে।