News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী আসরের জন্যও সরাসরি জায়গা নিশ্চিত করেছে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এই দলগুলোকে আর বাছাইপর্ব খেলতে হবে না।

বুধবার নামিবিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে সুপার এইটের লাইনআপ পূর্ণ করে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে শেষ আটে উঠেছে তারা। গ্রুপ ‘বি’ থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দ্বিতীয় পর্বে যাচ্ছে।

২০২৮ সালের আসরের যৌথ আয়োজক হওয়ায় আগেই স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টের বাছাই নীতিমালা অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ার পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতেও জায়গা নিশ্চিত করেছে।

সব মিলিয়ে ১২টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

এই তালিকা পূর্ণ হবে আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিং অনুযায়ী। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সেই তিনটি স্থান দখল করতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশসহ বাকি দুই দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। এর ফলে র‌্যাংকিংয়ে পরিবর্তনের সম্ভাবনাও নেই বললেই চলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS