News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ

১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ

বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেএফসি)। 

আগামী ১৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ইভেন্ট জেএফসি-১: দ্য টেকওভার।

এক সন্ধ্যাতেই একাধিক আন্তর্জাতিক শিরোপা নির্ধারণী লড়াইয়ের মাধ্যমে এটি দেশের কমব্যাট স্পোর্টস ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। এই ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ একটি কার্ডেই নির্ধারিত হবে ওয়ার্ল্ড মুয়ে থাই অর্গানাইজেশনের (ডব্লিউএমটিও) চারটি মুয়ে থাই বিশ্ব শিরোপা।

পাশাপাশি লড়াই হবে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এশিয়ার (ডব্লিউবিসি এশিয়া) গুরুত্বপূর্ণ টাইটেলের জন্য। এর সঙ্গে যুক্ত হচ্ছে একটি জেএফসি চ্যাম্পিয়নশিপ বেল্ট। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার উত্তাপেই সাজানো হচ্ছে এই ফাইট নাইট। আয়োজকদের লক্ষ্য কেবল একটি সফল ইভেন্ট আয়োজন নয়; বরং বাংলাদেশের সেরা ফাইটারদের বিশ্বমঞ্চে তুলে ধরা।স্থানীয় তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের অংশগ্রহণে প্রতিটি লড়াই হবে উচ্চমাত্রার প্রতিযোগিতাপূর্ণ। ইভেন্টটি বিশ্বব্যাপী সম্প্রচার করবে থ্রিলার টিভি এবং দেশে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। ফলে দেশ-বিদেশের দর্শক একইসঙ্গে উপভোগ করতে পারবেন এই ঐতিহাসিক মুহূর্ত। 

এ আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন এশিয়ার কমব্যাট স্পোর্টস অঙ্গনের দূরদর্শী উদ্যোক্তা কোচ অরবিন্দ লালওয়ানি।

তিনি বলেন, ‘জেএফসি ১ শুধু একটি ইভেন্ট নয়, এটি আমাদের যাত্রার সূচনা। বাংলাদেশের বিশ্বমানের প্রতিভা রয়েছে, আর ১৮ এপ্রিল সেই সামর্থ্য আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা হবে।’ একাধিক বিশ্ব শিরোপা, আন্তর্জাতিক সম্প্রচার এবং দেশের গর্ব, সব মিলিয়ে জেএফসি ১: ‘দ্য টেকওভার’ হতে যাচ্ছে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS