News Headline :
রাত পৌনে বারোটায় ‘বাংলাদেশ’ জেমসে মাতল মানিক মিয়া বেতার-টেলিভিশনে সরকারের জয়গান বন্ধ হোক: আজাদ আবুল কালাম সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর ডিএমপির সেরা মতিঝিল বিভাগ, পুরস্কৃত একাধিক কর্মকর্তা
অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী

অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকেরা (জনগণ) আমাদের এখানে পাঠাননি।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আব্দুল মুক্তাদির বলেন ,গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই। সরকারের পক্ষ থেকেও আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।

তিনি বলেন, যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে। সে কারণে এটার সেনসিটিভিটি অনেক বেশি।

বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ।

বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়, এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগর মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তানি বাস্কেট যাতে বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে।জনগণের ভাগ্যন্নোয়নে আমরা কাজ করতে চাই। একাজে আপনাদের ( কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানরা মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS