News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা

নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে শ্রীলঙ্কাকে পরের পর্বে তুলে নিলেন পাথুম নিসাঙ্কা। এই হারে জিম্বাবুয়ের পর লঙ্কানদের কাছেও পরাস্ত হয়ে সুপার এইটে ওঠা এখন অনিশ্চিত হয়ে পড়েছে অজিদের।


টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার।উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মার্শ ২৭ বলে ৫৪ এবং হেড ২৯ বলে ৫৬ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।


মাঝের দিকে রান তোলার গতি কিছুটা কমে যায়। জশ ইংলিস ২২ বলে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রান করলেও শেষদিকে বড় ঝড় তুলতে পারেননি কেউ।ফলে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানেই থামে অস্ট্রেলিয়া।


শ্রীলঙ্কার হয়ে দুশান হেমন্থ নেন তিনটি উইকেট এবং দুশমন্ত চামিরা পান দুটি উইকেট।


১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন নিসাঙ্কা ও কুশল মেন্ডিস।

দ্বিতীয় উইকেটে তাদের ৯৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে ফিরলেও থামেননি নিসাঙ্কা।


তার সঙ্গে যোগ দেন পভন রত্নায়েকে, যিনি ১৫ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিসাঙ্কা খেলেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ১০টি চার ও ৫টি ছক্কায়।শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।


৮ উইকেট হাতে এবং দুই ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা পাকাপোক্ত করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে এখন সমীকরণ কঠিন। শেষ ম্যাচে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS