News Headline :
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর ওসমানীকে  ‘ফিল্ড মার্শাল’ খেতাব দেওয়া দাবি মেজর হাফিজের আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি: শারমীন এস মুরশিদ বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভা, তালিকা জানেন শুধু তারেক রহমান নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, একটি ইসরায়েলি ড্রোন সীমান্তবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।পরে গাড়ির ভেতর থেকে চারটি মরদেহ বের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, এরপরও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি, তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।

যুদ্ধবিরতির পর লেবাননে ইসলামিক জিহাদের বিরুদ্ধে এটিই ইসরায়েলের প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS