News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ইয়ুথ ক্রিকেট লিগ

মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ইয়ুথ ক্রিকেট লিগ

জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ক্রিকেট অঙ্গনে ফিরছে ব্যস্ততা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অধিকাংশ ক্রিকেটার বিশ্রামে ছিলেন। বর্তমানে কেবল বাংলাদেশ নারী ‘এ’ দলের ক্রিকেটাররাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় আছেন।

ঘরোয়া ক্রিকেট দিয়েই আবারও মাঠে ফিরবে দেশের ক্রিকেট।আগামী ২৩ তারিখ থেকে ওয়ানডে সংস্করণের বিসিএল শুরু হওয়ার কথা রয়েছে। এর পরপরই মার্চের প্রথম সপ্তাহে আয়োজন করা হবে জুনিয়র ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত ইয়ুথ ক্রিকেট লিগ।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য শুরুর তারিখ ধরা হয়েছে ৫ মার্চ। ভেন্যু হিসেবে বিবেচনায় আছে কক্সবাজার ও সিলেট।দুটি স্থানেই একাধিক মাঠ থাকায় আয়োজনে সুবিধা হবে বলে মনে করছে বোর্ড। শেষ পর্যন্ত এই দুই ভেন্যুর যে কোনো একটিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

২০২৬ যুব বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার লক্ষ্য ২০২৮ আসর। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই লিগকে গুরুত্ব দিচ্ছে বোর্ড।

প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করা হবে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড। জানা গেছে, প্রথম দফায় প্রায় ৩০ জন ক্রিকেটারকে নিয়ে তালিকা তৈরি করা হতে পারে।

ইয়ুথ ক্রিকেট লিগ তাই শুধু একটি টুর্নামেন্টই নয়, বরং আগামী দিনের জাতীয় দলের পাইপলাইন তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS