News Headline :
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর ওসমানীকে  ‘ফিল্ড মার্শাল’ খেতাব দেওয়া দাবি মেজর হাফিজের আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি: শারমীন এস মুরশিদ বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভা, তালিকা জানেন শুধু তারেক রহমান নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমানপ্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।

উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সেজন্য আমি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের অবস্থান আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। উপদেষ্টা এজন্য সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরও উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

তিনি বলেন, এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি, তা হলফ করে বলতে পারি।

উপদেষ্টার আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

পরে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS