News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা

শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচনে জনগণের বিপুল রায়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯৭ আসনের মধ্যে ২০৯টি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও নির্দেশনা অনুযায়ী স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন; তিনটি জোনে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে।

শপথ অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS