News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
অস্ট্রেলিয়ান ওপেনে রাইবাকিনার প্রতিশোধের রাজত্ব

অস্ট্রেলিয়ান ওপেনে রাইবাকিনার প্রতিশোধের রাজত্ব

অস্ট্রেলিয়ান ওপেনের পুরো টুর্নামেন্টে একটি সেটও না হেরে ফাইনালে উঠেছিলেন বিশ্বের এক নম্বর বাছাই আরিনা সাবালেঙ্কা। তবে শেষ রক্ষা হলো না বেলারুশ তারকার। 

গত বছরের রানার্স-আপ সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নের রড লেভার এরিনায় শিরোপা উল্লাসে মাতলেন কাজাখস্তানের এরেনা রাইবাকিনা। ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন ২৬ বছর বয়সী এই তারকা।

রাইবাকিনার জন্য আজকের এই ফাইনালটি ছিল অনেকটা মধুর প্রতিশোধের মতো। ২০২৩ সালের ফাইনালে এই সাবালেঙ্কার কাছে হেরেই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। 

এবার আর কোনো ভুল করেননি ২০২২ উইম্বলডন জয়ী এই তারকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।প্রথম সেটেই সাবালেঙ্কার সার্ভ ভেঙে ব্রেক পয়েন্ট আদায় করে নিয়ে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন রাইবাকিনা।

প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ব্রেক পয়েন্ট জিতে নিয়ে তিনি সেটটি ৬-৪ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। ম্যাচের ভাগ্য গড়ানো তৃতীয় সেটে এক পর্যায়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা।

মনে হচ্ছিল শিরোপা তারই হাতে উঠতে যাচ্ছে। তবে সেখান থেকেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ান রাইবাকিনা। টানা পয়েন্ট জিতে ব্যবধান ৩-৩ করার পর আরেকটি ব্রেক পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট ও শিরোপা নিজের করে নেন তিনি।

সাবালেঙ্কার জন্য এটি টানা দ্বিতীয় বছর মেলবোর্নের ফাইনালে পরাজয়ের গ্লানি। অন্যদিকে, রাইবাকিনা এই জয়ের মাধ্যমে প্রমাণ করলেন টেনিসের বড় মঞ্চে তিনি কতটা অপ্রতিরোধ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS