News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬’।

শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ারের (লেভেল–৫) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার মো. মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন এবং জেনারেল ম্যানেজার (সেলস-টিস্যু) কাজী ইমদাদুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

সামিটে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়।

পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতেই টেকসই ব্যবসায়িক সফলতা অর্জন সম্ভব।ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS