News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দিনের ব্যবধানে বেড়েছে ডেঙ্গু রোগী

দিনের ব্যবধানে বেড়েছে ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আরও ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (মঙ্গলবার) এ সংখ্যা ছিল ৮৪ জন।

বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ জন এবং ঢাকার বাইরের ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৬ জন। মারা গেছেন ১৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলনে ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS