প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ’হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষাটি আজ (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩ টা থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS