News Headline :
শনিবার ব্যাংক খোলা নিয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক

শনিবার ব্যাংক খোলা নিয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের ব্যাংক খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের বুধবারের (২৪ ডিসেম্বর) সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশনা জারি করেছে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ জারি করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS