News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু

শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান-অপু বিশ্বাস। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তারা। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কারণে ভেঙে যায় সেই জুটি।

বিবাহবিচ্ছেদের পর শাকিব-অপু আর একসঙ্গে চলচ্চিত্রে কাজ করবেন না বলে জানান তারা। তবে ফের তারা জুটি হয়ে চলচ্চিত্রে কাজ করবেন কি না, সে প্রসঙ্গে মুখ খুলেছেন অপু।

সম্প্রতি এ ব্যাপারে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না। আমাদের জুটিকে সবসময় মানুষ পজিটিভলি দেখেন।

অপু আরও বলেন, কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শুধু নায়ক-নায়িকা প্রধান বিষয় নয়। প্রযোজক, পরিচালকসহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে অবশ্যই আমি বা শাকিব দুজনেই কাজ করব।

চিত্রনায়িকা বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে। যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক।

অপু বলেন, তাই শাকিবের বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ, উনি যে মানের এবং যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ হয় শাকিব-অপুর। এরপর আর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS