News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সুহানার ভাইরাল সেই ভিডিওতে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)

সুহানার ভাইরাল সেই ভিডিওতে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)

জীবনের ২২ বসন্ত পেরিয়ে ২৩ পা দিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। সোমবার (২২ মে) ছিল তার শুভ জন্মদিন। আর এই বিশেষ দিনে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা। পাশাপাশি ভালোবাসা প্রকাশ করে একটি বার্তাও দিয়েছেন শাহরুখ।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন বলিউড বাদশাহ। ক্যাপশনে লিখেছেন, আজ দিনটা তোমার খুশি থাকার। আজ, কাল এবং প্রতিদিন। অনেক ভালোবাসি তোমাকে।’

বাবার এমন আবেগঘন পোস্টের উত্তরে সুহানাও লেখেন, ‘তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

শাহরুখের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, স্কাই ব্লু রঙের একটি জিন্স এবং কালো শর্ট টপ পরে স্কেটিং করছেন সুহানা। খোলা চুলে আর মিষ্টি হাসিতে সুহানা যেন একটি স্বাধীন পাখি।

এ দিকে সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মেয়ের এই মিষ্টি ভিডিওটি বেশ মনেও ধরেছে নেটিজেনদের। রীতিমতো শাহরুখের ওই পোস্টে উপচে পড়েছে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS