News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
চার বছর প্রেমের পর বেজোস-সানচেজের বাগদান

চার বছর প্রেমের পর বেজোস-সানচেজের বাগদান

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বান্ধবী লরেন সানচেজ বাগদান করেছেন। এই যুগলের ঘনিষ্ঠ একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

বেজোস-সানচেজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বাড়তি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সানচেজ একজন সাবেক সম্প্রচার সাংবাদিক। তিনি এখন একজন সমাজসেবী। বেজোস ও সানচেজের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে।

চার বছরের বেশি সময় ধরে এই জুটির মধ্যে সম্পর্ক রয়েছে। তবে তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনের বেশির ভাগ তথ্য গণমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত আছেন।

২০২২ সালে বেজোস-সানচেজ জুটি ওয়াশিংটন ডিসির বাড়িতে বসে প্রথমবার যৌথভাবে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তাঁরা তাঁদের জনহিতকর কাজের কথা বলেছিলেন।

সাংবাদিক হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানচেজ। তাঁকে সবচেয়ে উদার, তাঁর (বেজোস) দেখা সবচেয়ে বড় মনের ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা।

মার্কিন ধনকুবের বেজোস তাঁর সঙ্গী সানচেজকে ‘অনুপ্রেরণা’ হিসেবেও অভিহিত করেন।

মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস। তিনি ২০২১ সালে ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড নামের রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন।

সাবেক হেলিকপ্টার পাইলট সানচেজ সিএনএনকে বলেছিলেন, তিনি মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি একদল নারীর সঙ্গে এই ভ্রমণে যাবেন।

বেজোসের সাবেক স্ত্রীর নাম ম্যাকেনজি স্কট। ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বেজোস-ম্যাকেনজির চার সন্তান রয়েছে।

সানচেজের সাবেক স্বামীর নাম প্যাট্রিক হোয়াইটসেল। এই হলিউড এজেন্টের সঙ্গে ১৩ বছর সংসার করেছিলেন সানচেজ। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সানচেজের তিনটি সন্তান আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS