News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চান হাইকোর্ট

বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চান হাইকোর্ট

প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র ঘটনায় মামলা হলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS