News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না, সেই বিষয়ে কিছু জানি না। কারণ, যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না।

সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পত্রিকার এক প্রতিবেদনে যা বলা হয়েছে, তা মিথ্যা তথ্য। প্রতিবেদনে এও বলা হয়েছে, আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন। বাংলাদেশ নিয়ে তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্র তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। আমি আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে।

নাগরিকদের চলাচলে মার্কিন দূতাবাসের সতর্কতার বিষয়ে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। তারা কেন এমন সতর্কতা দিয়েছে জানি না। আমাদের দেশে কোনো হত্যা নেই। গুলি করে কাউকে মারা হয় না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সহিংসতার কোনো কারণ নেই। বরং কেউ যুক্তরাষ্ট্রে গেলে তাকে সতর্ক করা উচিত। কারণ সেখানে শপিংমলে, স্কুলে, বারে বন্দুক হামলা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS