News Headline :
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, ‘প্যানিক বায়িং’ না করার আহ্বান এস আলম-বেক্সিমকোর পাচার করা সম্পদ উদ্ধারের চেষ্টা চলমান: অর্থমন্ত্রী সংস্কার ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত জাতি মানবে না: বিচারপতি এম এ মতিন পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিগগিরই ঢাকায় আসছেন ইউএসটিআরের উচ্চপর্যায়ের প্রতিনিধি কাফরুলে গার্মেন্টস কারখানায় কোটি টাকা চাঁদা চেয়ে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নিরাপত্তা নিশ্চিতের দাবি ১৩ পদে জনবল নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ঘাম হলে যে কাজগুলো করবেন
পেটের ভেতর ১৬৭২ ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা

পেটের ভেতর ১৬৭২ ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৬৭২ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পেটের ভেতরে ইয়াবা বড়িগুলো নিয়ে তিনি উড়োজাহাজে করে কক্সবাজার থেকে ফিরেছিলেন। আজ শনিবার সকাল ১০টায় তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারি একটি উড়োজাহাজে করে সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সোহেল রানা নামের ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধ স্বীকার করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইয়াবাগুলো ছোট ছোট পুটুলি করে গিলে পেটের ভেতরে করে নিয়ে আসেন সোহেল। পরে সেগুলো পেট থেকে প্রাকৃতিক উপায়ে বের করা হয়। বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS