অফিসার নেবে ওয়ান ব্যাংক

অফিসার নেবে ওয়ান ব্যাংক

সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার পদে জনবল নেবে ওয়ান ব্যাংক পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটির ইসলামি ব্যাংকিং ডিভিশন বিভাগের নিয়োগটি শুরু হয়েছে ২৯ অক্টোবর, চলবে এ মাসের ১২ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি।

পদের নাম: সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার, (ইসলামি ব্যাংকিং ডিভিশন)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এক্সেল ইত্যাদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS