News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পিএসজির সঙ্গে চুক্তি বাড়ালেন মার্কুইনহোস

পিএসজির সঙ্গে চুক্তি বাড়ালেন মার্কুইনহোস

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০১৩ সালে তিনি ইতালিয়ান ক্লাব রোমা থেকে ফরাসি জায়ান্টদের ডেরায় যোগ দিয়েছিলেন।

ফ্রেঞ্চ ক্লাবটি তাদের বিবৃতিতে বলেছে, ‘২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ২৯ বর্ষী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে রেড এবং ব্লু তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে।’

পিএসজিতে আসার পর অপরিহার্য সদস্য হয়ে ওঠা মার্কুইনহোস বলেন, ‘আমি এই চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিতে পেরে ভীষণ খুশি আর গর্বিত। আমার জন্য এটি বিশেষ মুহূর্ত। বিশ্বাস করি যে আমরা আগামী বছরগুলোতে একসঙ্গে দারুণ সবকিছু অর্জন করতে থাকব।’

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কোচ ক্রিস্তোফ গালতিয়ের সংবাদ সম্মেলনে ক্লাবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি দৃষ্টান্ত।

‘ক্লাবের জন্য, কোচ হিসেবে আমার জন্য এবং ভক্তদের জন্য খুবই ভালো খবর। মার্কুইনহোস এখানে ১০ মৌসুম শেষ করেছেন। তিনি বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের একজন। প্রত্যেকের কাছে এটি শক্তিশালী সংকেত প্রেরণ করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS