News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
শুটিং শুরুর আগেই আহত সালমান খান

শুটিং শুরুর আগেই আহত সালমান খান

গত শনিবার কলকাতা থেকে মুম্বাইয়ে ফিরেই সালমান খান অংশ নিয়েছিলেন ‘টাইগার ৩’-এর শুটিংয়ে। এই সিনেমার সব দৃশ্যের শুটিং শেষ। শুধু বাকি ছিল শাহরুখের সঙ্গে তাঁর অ্যাকশন দৃশ্যের শুটিং। আগে বেশ কয়েকবার বিভিন্ন কারণে শুটিং পেছাতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আবারও পেছাচ্ছে শুটিং। কারণ, শুটিংয়ের আগে শরীরচর্চা করতে গিয়ে আহত হলেন সালমান খান। খবর টাইমস অব ইন্ডিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান সালমান খান নিজেই। সালমান একটি ছবি শেয়ার করেন।

সেখানে দেখা যায় তাঁর কাঁধে মেডিকেল টেপ মোড়ানো। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন কেউ ভাবে যে সে সারা বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বেল তুলে দেখাও। টাইগার আহত।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেন ‘টাইগার ৩’।

জানা গেছে, শরীরচর্চা করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন সালমান খান। তাঁর আঘাত কতটা গুরুতর, তা এখনই জানা যায়নি।

তিনি এখন বিশ্রামে আছেন। তাঁর চোটের সংবাদ পেয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর সুস্থতা কামনায় ভক্তরা একের পর এক মন্তব্য করছেন ভাইজানের পোস্টে।

ম্যাড আইল্যান্ডে শাহরুখের সঙ্গে সালমানের অংশের শুটিং শুরু হয়েছিল। সালমান খান আহত হওয়ায় শুটিং পেছাবে কি না, সে বিষয়ে কিছু বলেননি নির্মাতারা। চলতি বছর দেওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। মণীশ শর্মা পরিচালিত এই সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এ ছাড়া আরও অভিনয় করেছে ইমরান হাশমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS