News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
পিৎজা খাওয়ার মাশুল দিচ্ছেন মিমি (ভিডিও)

পিৎজা খাওয়ার মাশুল দিচ্ছেন মিমি (ভিডিও)

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। বরাবরই শরীর চর্চায় বেশ সচেতন থাকেন নায়িকারা। তাই জিমে গিয়ে তারা ঘাম ঝরাবেন এটা খুবই স্বাভাবিক। তবে এবার ভিন্ন কারণে জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন মিমি।

সম্প্রতি দুই টুকরা পিৎজা খেয়েছিলেন এই অভিনেত্রী। সেই পিৎজায় থাকা চিজ, সসে প্রচুর ক্যালোরি ছিল, যা ওজন বাড়িয়ে দেয়। আর এ কারণেই জিমে গিয়ে খানিকটা বেশি সময় ধরেই ঘাম ঝরান মিমি। রীতিমতো পিৎজা খাওয়ার মাশুল দিয়েছেন তিনি।

অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে জিমের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে ব্যায়াম করে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুই টুকরা পিৎজা যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে, তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না।’

মিমি বরাবরই ভোজনরসিক। কিন্তু পেশার প্রয়োজনে সব খাবার খাওয়া সম্ভব হয় না। কারণ, সবসময়ই কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় এই অভিনেত্রীকে। আর কখনও যদি ভুলবশত ডায়েট ভেঙে ফেলেন, তার জন্য শারীরিক কসরত করতে হয় অনেকটা বেশি।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS