News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কোহলির সেঞ্চুরিতে প্লে-অফের দ্বারপ্রান্তে বেঙ্গালুরু

কোহলির সেঞ্চুরিতে প্লে-অফের দ্বারপ্রান্তে বেঙ্গালুরু

ক্রিকেট মাঠে বিরাট কোহলিকে ঘিরে আলোচনা-সমালোচনার কোনো কমতি। এবারের আইপিএলের শুরু থেকেই সংবাদের শিরোনামে ভারতীয় এ টপ-অর্ডার ব্যাটার। তবে সেটা তার পারফরম্যান্সের জন্য নয়, বরং সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়ে।

এতসব আলোচনার পরও টেবিলের শীর্ষ চারের বাইরে তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না দলটির। এমন সমীকরণে বেশ ভালোভাবেই দলের আস্থার প্রতিদান দিয়েছেন কোহলি। আর দীর্ঘ ৪ বছর পর তার হাঁকানো সেঞ্চুরিতে প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল আরসিবি।

বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে হেনরি ক্লাসেনের অনবদ্য শতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৮৬ রান সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। এ ম্যাচে ৬৩ বলে ১০০ রানের মারকাটারি এক ইনিংস খেলেন কোহলি।

এ ম্যাচে হেরে গেলে প্লে-অফের সমীকরণ কঠিন হয়ে পরতো। এমন সমীকরণে জ্বলে উঠেন দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও কোহলি। তাদের ১৭২ রানের ওপেনিং জুটিতে হেসে-খেলে জিতেছে দলটি। এ জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে আরসিবি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে ব্যাঙ্গালুরু। সেখানে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে তাদের। আর হারলেও সুযোগ থাকবে, তবে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর পরাজয় ও নেট রানরেটের দিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS