News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পত্নীতলা উপজেলা বিএনপির মোকছেদুল সভাপতি, ফারুক সম্পাদক

পত্নীতলা উপজেলা বিএনপির মোকছেদুল সভাপতি, ফারুক সম্পাদক

প্রায় এক যুগ পর নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোকছেদুল হক ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ও রমজান আলী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার নজিপুর মিনি স্টেডিয়াম মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক। এর আগে সকাল ১০টা থেকে পত্নীতলা উপজেলা বিএনপির নতুন নেতত্ব গঠনের লক্ষ্যে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর প্রতিনিধিদের অংশগ্রহণে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ চলে বেলা তিনটা পর্যন্ত।

দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদপ্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা চালান।

পত্নীতলা উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে মোকছেদুল হক, নওশাদ আলী বিশ্বাস ও আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল ফারুক, আবু ইউসুফ ও তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সাংগঠনিক দুটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির ৭৩৫ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮২ জন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক।

ভোটাভুটি পর্ব শেষে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজমুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।

এর আগে ২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে পত্নীতলা উপজেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS