News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তা-ও দূর হয়ে যাবে— প্রেস সচিব

দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তা-ও দূর হয়ে যাবে— প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি।যেটুকু অশুভ আছে, তা-ও দূর হয়ে যাবে।

সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই সকাল থেকে খুব আনন্দে আছি। নববর্ষকে বরণ করছি। আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করব, আনন্দ ভাগাভাগি করব। এটা হয়েছে।  

এ সময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, নতুন বাংলাদেশ যে তৈরি হলো, আমরা চাই সবাই আনন্দে থাকুক, দেশ দিন দিন উন্নতির দিকে যাক।  

এর আগে সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুধু দেশের মানুষই নন, নতুন বছরের আনন্দ শোভাযাত্রায় অংশ মেতে ওঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও।

১৪৩২-এর আনন্দ শোভাযাত্রা এযাবতকালের সর্ববৃহৎ এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উপাচার্য বলেন, যে তিনটি কথার ওপর জাতিসংঘ থেকে শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার সবগুলো এবারের শোভাযাত্রা আয়োজনে বড় পরিসরে পালিত হয়েছে।  

এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথি অংশ নিয়েছেন। এ বছর প্রধান ৭টি মোটিফ রাখা হয়। এর মধ্যে বাংলাদেশে দীর্ঘসময়ের ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরতে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS