News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২৪ পদের ফল প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২৪ পদের ফল প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট বা টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কসপ সুপারের ২৪ ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। সব পদের ফল দেখা যাবে এই লিংকে

প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত ও আবেদনপত্রের অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনীত করেছে যে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে।

স্বাস্থ্যের পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের মনোনয়নের আগে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীদের নিয়োগ দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS