News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আইসিডিডিআরবিতে চাকরি, বছরে বেতন ২৫ লাখ ৫২ হাজার

আইসিডিডিআরবিতে চাকরি, বছরে বেতন ২৫ লাখ ৫২ হাজার

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ডেপুটি প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রিসহ পাবলিক হেলথ/হেলথ অ্যাডমিনিস্ট্রেশন/হেলথ ইকোনমিকস/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একই ধরনের প্রতিষ্ঠান/সরকারি প্রতিষ্ঠান/পাবলিক হেলথ প্রোগ্রামসে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ২৫ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসা সুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই  লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS