News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আছে মাতৃত্বকালীন ভাতা

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আছে মাতৃত্বকালীন ভাতা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় ফিন্যান্স বিভাগে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। বাংলাদেশের শরণার্থী বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: এনআরসির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন। এ ছাড়া কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য গোষ্ঠী বিমা, ২৪ ঘণ্টা সাইকোসোস্যাল অ্যাসিস্ট্যান্টের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, চাকরি শেষে আর্থিক সুবিধা, মাতৃত্বকালীন ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এনআরসির ওয়েবসাইটের এ লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS