News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেড প্রধান প্রকৌশলী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: প্রধান প্রকৌশলী

পদসংখ্যা: ১

যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সরকারি উৎপাদন/প্রকাশনা বা বেসরকারি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে প্রধান প্রকৌশলী বা সমমান পদের অব্যবহিত পূর্ব পদে দুই বছরের অভিজ্ঞতাসহ সহকারী প্রকৌশলী ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম শ্রেণি থাকতে হবে।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩য়)

বয়স

২২ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স ৫৪ বছর।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদনপত্র এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, একাডেমিক সনদ, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবর সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

২৩ জানুয়ারি, ২০২৫।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS