News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পিএসসির নতুন সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন

পিএসসির নতুন সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চলমান বিসিএস পরীক্ষার দায়িত্ব বণ্টন করা হয়েছে। পিএসসির আট সদস্যদের মধ্যে বিসিএসের এই দায়িত্ব ও ইউনিটের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। পিএসসির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, মো. আমিনুল ইসলাম ইউনিট ১, ১১, ১৯ ও ৪৪তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন; মো. সুজায়েত উল্যা ইউনিট ৪, ৫, ২০ ও ৪৫তম বিসিএস এবং নন–ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; নূরুল কাদির ইউনিট ৯, ১৪, ১৫ ও ৪৬তম বিসিএস এবং ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; মো. নাজমুল আমীন মজুমদার ইউনিট ৬, ৭, ১০ ও ৪৭তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ইউনিট ৩ ও ১৩–এর দায়িত্ব পেয়েছেন; এ এস এম গোলাম হাফিজ ইউনিট ১২ ও ১৮; মোহাম্মদ সোহেল রহমান ইউনিট ২ ও ১৭; চৌধুরী সায়মা ফেরদৌস ইউনিট ৮ ও ১৬–এর দায়িত্ব পেয়েছেন।

আটকে থাকা বিসিএসের গতি ফেরাতে সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন করা হয়েছে। যাঁর যাঁর দায়িত্বে থাকা বিসিএসের কাজ সেই সদস্য সমন্বয় করবেন। এতে গতি ফেরানো যাবে বলে মনে করে পিএসসি।

এদিকে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পিএসসির নিয়ম অনুসারে ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে এবার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে পিএসসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS