News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
চট্টগ্রাম বন্দরে ১৫৩ জনের চাকরি, আবেদন করুন দ্রুত

চট্টগ্রাম বন্দরে ১৫৩ জনের চাকরি, আবেদন করুন দ্রুত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট ১৫৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর

পদসংখ্যা: ৩

যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এবং সেফটি মেজারস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

২. পদের নাম: ফায়ার ফাইটার

পদসংখ্যা: ৫০

যোগ্যতা: এসএসসি পাস। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৩. পদের নাম: নিরাপত্তা রক্ষী

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: এসএসসি পাস। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে (https://cpadigital.gov.bd/jobs) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://cpa.gov.bd/sites/default/files/files/cpa.portal.gov.bd/notices/82f94de2_1f23_4dd9_86ee_a943df4d6aa3/2024-10-07-07-59-5a6e7dc031b79bff5adb0f67da23047e.pdf) জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পে নাউ অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদন শেষ কবে: ১৪ নভেম্বর ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS