News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান

বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান

ঢাকাসহ দেশের শহরগুলো বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমাদের তরুণরা পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ব শহর দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত ‘ইউথ লিডিং ক্লাইমেট অ্যান্ড লোকাল অ্যাকশন ফর সিটিজ’ শীর্ষক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS