News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হয়েছেন রাসেল হোসেন (২৬) নামে এক যুবক। এ ঘটনায় তারই বন্ধু সাঈদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আর আটক সাঈদ একই এলাকার মো. বাঠুর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাঈদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ওই রাতেই সাঈদ পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS