News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
সৈয়দপুর সার্কেলের এএসপি ও থানার ওসি প্রত্যাহার

সৈয়দপুর সার্কেলের এএসপি ও থানার ওসি প্রত্যাহার

নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে প্রত্যাহার করা হয়েছে।

তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন।  

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারধর করেন। এ নিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন জানান, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS