News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
সাগরে নিম্নচাপ, মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা

সাগরে নিম্নচাপ, মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ (৩১ আগস্ট) সকাল ০৬ টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূলীয় (অক্ষাংশ ১৭.৪° উ: এবং দ্রাঘিমাংশ ৮৪.৫° পূর্ব) এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর পুনঃ ০১ (এ) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS