News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
এনটিআরসিএ বদলে যাচ্ছে, দেখুন নতুন আইনের খসড়া

এনটিআরসিএ বদলে যাচ্ছে, দেখুন নতুন আইনের খসড়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। ইতিমধ্যে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে নতুন একটি নাম হবে।

গতকাল সোমবার (২৯ জুলাই) এনটিআরসিএর ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।

এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়ন করা খসড়া আইনের কপি এনটিআরসিএর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএর ই-মেইলে (ntrca2005@yahoo.com) পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বর্তমানে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ । তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ নামে অভিহিত হবে।

*নতুন আইনের খসড়া দেখুন এখানে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS