News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন লাখের বেশি

আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন লাখের বেশি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অডিট, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অডিট, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। অডিট, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্সে প্রশিক্ষণ/সিএ/সিআইএমএ/এসিসিএ বা এ ধরনের প্রফেশনাল ডিগ্রি আংশিক বা সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। এসবিআরের ভ্যাট ও ট্যাক্স রুল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ও ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ইন্টারনাল/এক্সটার্নাল অডিটে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক কোনো সংস্থায় ফিন্যান্স বা অডিট বিভাগে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কাজের ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০৭,৫০০ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS